বিহারে ধাক্কা খেয়ে এবার বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে তেজপ্রতাপের দল

বিহারে ধাক্কা খেয়ে এবার বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিচ্ছে তেজপ্রতাপের দল

বিহারে প্রত্যাশিত সাফল্য না মেলায় এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজর দিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব। তাঁর নেতৃত্বাধীন ‘জনশক্তি জনতা দল’ (জেজেডি) আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা করেছে। তেজপ্রতাপ জানান, শীঘ্রই তিনি বাংলায় এসে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করবেন। তবে দলটি এককভাবে লড়বে নাকি জোটবদ্ধ হবে, তা এখনও স্পষ্ট নয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজপ্রতাপ জানান, পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিহারের বিধান পরিষদ নির্বাচনেও তাঁর দল অংশ নেবে। সম্প্রতি পাটনা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাঁদের সমর্থিত প্রার্থীদের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে তিনি দাবি করেন। মূলত পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্যের জেরে আরজেডি থেকে বহিষ্কৃত হওয়ার পর এই নতুন দল গঠন করেছিলেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, তেজপ্রতাপের এই সিদ্ধান্তে বাংলায় নতুন সমীকরণ তৈরি হতে পারে। কারণ তাঁর প্রাক্তন দল আরজেডি বর্তমানে ‘ইন্ডিয়া’ জোটের শরিক, যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও রয়েছে। বিহারে ‘ব্ল্যাক বোর্ড’ প্রতীক নিয়ে লড়ে বিশেষ সুবিধা করতে না পারলেও, বাংলার ময়দানে তেজপ্রতাপের রণকৌশল কী হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *