মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে কালীঘাটে তুলকালাম উত্তাল এলাকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে কালীঘাটে তুলকালাম উত্তাল এলাকা

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা প্রদর্শন করা হয়। এর আগে রবিবার রাতে বিমানবন্দরে নামার পর থেকেই তৃণমূল ও বামপন্থী কর্মীদের দফায় দফায় প্রতিবাদের মুখে পড়ে কমিশনের প্রতিনিধি দল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়, যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে মন্দির দর্শন সম্পন্ন করেন তিনি।

কমিশনারের এই তিন দিনের সফরে তাঁর সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক জোশী। বিক্ষোভের আবহেই কমিশনের পূর্ণ বেঞ্চ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত ও উদ্বেগ শুনবেন। সফরের শেষ পর্যায়ে রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা রয়েছে তাঁদের। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো সফরের নির্যাস তুলে ধরবেন মুখ্য নির্বাচন কমিশনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *