ইরান-আমেরিকা সংঘাতের আঁচ এবার পাকিস্তানে জ্বালানি সংকট নিয়ে এল বড় বিপদ

ইরান-আমেরিকা সংঘাতের আঁচ এবার পাকিস্তানে জ্বালানি সংকট নিয়ে এল বড় বিপদ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে খনিজ তেলের দাম হু হু করে বাড়ছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে। দেশটিতে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে শাহবাজ শরিফ সরকার।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রতি মাসে দেশটির জ্বালানি আমদানি ব্যয় প্রায় ৬০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। সংকট সামলাতে পাকিস্তান সরকার এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে। যুদ্ধের ভয়াবহতা অব্যাহত থাকলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *