ভোটের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা
March 9, 20263:29 pm

ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা আইনজীবী মেনকা গুরুস্বামী। এদিন আদালতে তিনি সওয়াল করেন যে, আগে ভোটার তালিকায় নাম থাকলেও নতুন তালিকায় অনেকের নামই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গুরুতর অভিযোগটি মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে আদালত নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) নির্দেশের ওপর কীভাবে হস্তক্ষেপ করবে, তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ প্রধান বিচারপতি। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিকরণ নিয়ে এই আইনি লড়াই বর্তমানে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।