১৫ এপ্রিলের পরেই রাজ্যে নির্বাচন শুভেন্দুর বড় ভবিষ্যদ্বাণী
March 9, 20265:22 pm

রাজ্যের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পর যে কোনো দিন রাজ্যে ভোটগ্রহণ শুরু হতে পারে। বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র ছয় সপ্তাহ রয়েছে বলেও তিনি দাবি করেছেন।
সাংবিধানিক কাঠামো বজায় রাখতে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো জরুরি বলে মন্তব্য করেন শুভেন্দু। পরিবর্তনের ডাক দিয়ে সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, পয়লা বৈশাখের মধ্যেই ভোট ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই দাবির প্রেক্ষিতে শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে।