সিলিন্ডার জ্বালাতে গিয়ে বিপত্তি ইসলামপুরে, গ্যাস সিলিন্ডারে মিলল দশ লিটার জল

সিলিন্ডার জ্বালাতে গিয়ে বিপত্তি ইসলামপুরে, গ্যাস সিলিন্ডারে মিলল দশ লিটার জল

ইসলামপুরের ১৩ নম্বর ওয়ার্ডে এক গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। শিখা ভট্টাচার্য নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, কয়েকদিন আগে কেনা নতুন ১৪ কেজির সিলিন্ডার থেকে গ্যাস বের না হওয়ায় পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার ভেতর থেকে প্রচুর পরিমাণে ঘোলাটে জল বের হচ্ছে। অভিযোগ, ওই সিলিন্ডারটির অর্ধেকের বেশি অংশ জুড়ে প্রায় ১০ লিটার জল ছিল, যা দেখে হতবাক এলাকাবাসী।

এই ঘটনায় সংশ্লিষ্ট গ্যাস ডিলারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর অসিত সেন। তিনি দ্রুত এই ঘটনার তদন্ত ও ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সিলিন্ডারে রান্নার গ্যাসের বদলে জল কীভাবে এল, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিষয়টিতে গ্রাহক সুরক্ষার প্রশ্নে আতঙ্কিত সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *