ভোটের ডিউটি করলে কত টাকা পাবেন, জেনে নিন সম্ভাব্য ভাতার তালিকা
March 9, 20265:32 pm

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোটকর্মীদের দায়িত্ব ও সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে চর্চা তুঙ্গে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত না হলেও, একটি খসড়া তালিকা অনুযায়ী প্রিজাইডিং অফিসাররা প্রায় ৩০০০ টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসাররা ২৬০০ টাকা পর্যন্ত ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভাতার মধ্যে দুই দিনের প্রশিক্ষণ, সরঞ্জাম সংগ্রহ, ভোটের দিন ও টিফিনের খরচ অন্তর্ভুক্ত থাকার প্রস্তাব রাখা হয়েছে।
এছাড়া মাইক্রো অবজার্ভারদের ২০০০ টাকা, সেক্টর ম্যাজিস্ট্রেট ও জোনাল অফিসারদের ১৫০০ টাকা এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ১৪০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য ১৭০০ টাকা ভাতার খসড়া প্রস্তুত হয়েছে। কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন কর্মীরা।