গরমের আগেই দক্ষিণ কলকাতার দীর্ঘদিনের জলকষ্ট দূর করতে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার

গরমের আগেই দক্ষিণ কলকাতার দীর্ঘদিনের জলকষ্ট দূর করতে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার

আসন্ন গরমের মরশুমকে মাথায় রেখে দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাস সংলগ্ন এলাকার পানীয় জলের তীব্র সংকট মেটাতে তৎপর কলকাতা পুরসভা। ঢালাই ব্রিজের কাছে ১০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন ফারতাবাদ জল শোধনাগারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাইপলাইন পাতার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং পুরসভার লক্ষ্য মার্চ-এপ্রিল মাসের মধ্যেই এখান থেকে জল সরবরাহ শুরু করা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই প্রকল্প চালু হলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার জলের সমস্যা অনেকটাই মিটবে।

পাশাপাশি দীর্ঘমেয়াদী জল সংকট মেটাতে ধাপার প্রকল্প ও গার্ডেনরিচ ময়লা ডিপোতে নতুন ৪০ এমজি জল শোধনাগার নির্মাণের কাজও অগ্রাধিকার পাচ্ছে। পুরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে শহরজুড়ে পাঁচটি শোধনাগার থেকে প্রতিদিন ৫১৫ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হয়। নতুন প্রকল্পগুলি সম্পন্ন হলে আগামী ২৫ বছর শহরে পানীয় জলের আর কোনো ঘাটতি থাকবে না বলে আশা করছে পুর কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *