কাশ্মীরের বরফে শাড়ি পরে স্নোবোর্ডিং, দুই তরুণীর রোমাঞ্চকর ভিডিও ভাইরাল

কাশ্মীরের গুলমার্গের বরফাবৃত উপত্যকায় শাড়ি পরে স্নোবোর্ডিং করে নেটদুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন দুই তরুণী। নভি মুম্বইয়ের স্কেটিং বিশেষজ্ঞ উর্মিলা এবং তাঁর বিদেশি বান্ধবী, পর্বতারোহী লিন্ডা প্রথাগত পোশাকের গণ্ডি ভেঙে এই দুঃসাহসিক নজির গড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের এই ব্যতিক্রমী ভিডিওটি বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, লাল শিফন এবং ভারী জরির শাড়ি ও গয়না পরে হাড়কাঁপানো ঠান্ডায় অবলীলায় স্নোবোর্ডিং করছেন তাঁরা। প্রতিকূল আবহাওয়া ও পদে পদে বিপদের ঝুঁকি থাকলেও দমে যাননি এই দুই নারী। ড্রোনের মাধ্যমে বন্দি করা এই ভিডিওটি শেয়ার করে উর্মিলা ক্যাপশনে লিখেছেন, ‘শাড়ি নট সরি’, যা নেটিজেনদের বিশেষভাবে আকর্ষণ করেছে।
এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে নেটিজেনরা জানিয়েছেন যে, প্রবল ইচ্ছাশক্তি থাকলে যেকোনো আসাম্ভবকে জয় করা সম্ভব। আধুনিক ফ্যাশনের যুগে শাড়ি পরে এমন পেশাদার স্তরের স্নোবোর্ডিং অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো বিশেষ বার্তা দেওয়ার চেয়েও নিজেদের ব্যতিক্রমী কিছু করার ইচ্ছে থেকেই তাঁরা এই রোমাঞ্চকর কাজটি করেছেন বলে জানা গেছে।
2 girls snowboarding as pros while wearing saree pic.twitter.com/9FdSeN0Cmz
— fluxfolio (@fluxfolio_) March 7, 2026