চিনের দাপট শেষ করার পথে ভারত রাজস্থানের খনিজ সম্পদে চোখ জাপানের
March 9, 20266:11 pm

রেয়ার আর্থ মিনারেলের জন্য চিনের ওপর নির্ভরশীলতা কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। রাজস্থানে আবিষ্কৃত বিশাল খনিজ ভাণ্ডার উত্তোলনে জাপান প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বৈদ্যুতিক গাড়ি, যুদ্ধবিমান ও ড্রোন তৈরির অত্যাবশ্যকীয় এই উপাদানের সরবরাহ চিনের একচেটিয়া কবজা থেকে মুক্ত করতে দুই দেশ কৌশলগত চুক্তি করেছে।
রাজস্থানে চিহ্নিত প্রায় ১.২৯ মিলিয়ন মেট্রিক টন রেয়ার আর্থ অক্সাইড উত্তোলনে ভারতের উন্নত প্রযুক্তির ঘাটতি রয়েছে। জাজল সহায়তায় সেই খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ শুরু হলে বিশ্ববাজারে চিনের প্রভাব বড় ধাক্কা খাবে। ভারত ও জাপান এখন যৌথভাবে আফ্রিকা মহাদেশেও লিথিয়াম ও তামার মতো খনিজ অনুসন্ধানে কাজ করার পরিকল্পনা করছে।