ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দির বন্ধের ঘোষণা

ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দির বন্ধের ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটায় এবং ইরানের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে বিএপিএস (BAPS) হিন্দু মন্দিরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী ও ভক্তদের জন্য মন্দিরের প্রবেশাধিকার স্থগিত থাকবে। তবে ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও নিয়মিত পুজো ও ধর্মীয় উপাচার যথানিয়মে চলবে বলে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) সৌদি আরব ও আমিরশাহি সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পাল্টা হামলা শুরু করায় নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যুদ্ধের দশম দিনে পৌঁছে ইরান ও লেবাননসহ বিভিন্ন অঞ্চলে প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।

আবুধাবির ২৭ একর জমির ওপর নির্মিত এই বিশাল হিন্দু মন্দিরটি পর্যটক ও পুণ্যার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মূলত দর্শনার্থী ও ভক্তদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো ধরনের অতর্কিত হামলা এড়াতে এবং সাম্প্রদায়িক উপাসনালয়গুলোর সুরক্ষা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *