ভোটে নিষ্ক্রিয় নার্কোটিক্স কমিটি, মুখ্য নির্বাচন কমিশনারের ধমকে অস্বস্তিতে রাজ্য প্রশাসন

ভোটে নিষ্ক্রিয় নার্কোটিক্স কমিটি, মুখ্য নির্বাচন কমিশনারের ধমকে অস্বস্তিতে রাজ্য প্রশাসন

পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজরি কমিটি কেন সক্রিয় নয়, তা নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে মাদক কারবারিদের দমনে এই কমিটির গুরুত্ব অপরিসীম হলেও, কেন তা কার্যকর করা হচ্ছে না সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল। সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় সরাসরি ভর্ৎসনার মুখে পড়েন তিনি।

আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। কমিশনের কড়া অবস্থানে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং মাদক কারবারিদের প্রভাব রুখতে কমিশন অত্যন্ত কঠোর বার্তা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *