বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক ভারত রুশ নির্ভরতা কমিয়ে ঝুঁকছে পশ্চিমের দিকে

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক ভারত রুশ নির্ভরতা কমিয়ে ঝুঁকছে পশ্চিমের দিকে

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২১-২৫ বর্ষে বিশ্বজুড়ে মোট অস্ত্র আমদানির ৮.২ শতাংশ দখল করে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র। চীন ও পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা এবং ২০২৫ সালের সীমান্ত সংঘর্ষের আবহে ভারত তার সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে। তবে গত দশকে আমদানির পরিমাণ ৪ শতাংশ হ্রাস পেয়েছে, যার মূল কারণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা বৃদ্ধি। কেন্দ্র সরকার ঘরোয়া প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে ২০২৫-২৬ বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৭.৮৫ লক্ষ কোটি টাকা করেছে।

প্রতিরক্ষা বাণিজ্যে ভারত এখন রাশিয়ার থেকে দূরত্ব বাড়িয়ে আমেরিকা, ফ্রান্স ও ইজরায়েলের মতো পশ্চিমী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করছে। এক সময় রুশ অস্ত্রের অংশীদারিত্ব ৭০ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। সম্প্রতি নৌবাহিনীর জন্য ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনা এবং রাশিয়ার থেকে ২,১৮২ কোটি টাকার মিসাইল চুক্তির পাশাপাশি আমেরিকার সাথে ১০ বছরের প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক সই করেছে নয়াদিল্লি। বর্তমানে ইউক্রেন, ভারত, সৌদি আরব, কাতার ও পাকিস্তান বিশ্বের শীর্ষ পাঁচ প্রতিরক্ষা আমদানিকারক দেশের তালিকায় স্থান পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *