রোহিত-বিরাটের সংমিশ্রণ না কি নতুন কিছু? সঞ্জু ঝড়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, মুখ খুললেন গম্ভীর
March 9, 20268:59 pm

বিশ্বকাপে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটমহল। ৩২১ রান ও ২৪টি ছক্কায় রেকর্ড গড়ে তিনি এখন আকর্ষণের কেন্দ্রে। অনিল কুম্বলে তাকে রোহিত-বিরাটের মিশ্রণ বললেও, কোচ গৌতম গম্ভীর কোনো তুলনায় যেতে নারাজ। গম্ভীরের মতে, কারো উত্তরসূরি নয়, সঞ্জু নিজের প্রতিভাতেই অনন্য।