বঙ্গের ভোটে জয়রাম মাহাতোর টাইগার বাহিনীর এন্ট্রি বদলে দিতে পারে জঙ্গলমহলের সমীকরণ

বঙ্গের ভোটে জয়রাম মাহাতোর টাইগার বাহিনীর এন্ট্রি বদলে দিতে পারে জঙ্গলমহলের সমীকরণ

আসন্ন বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে নিজেদের শক্তি পরীক্ষায় নামছে ঝাড়খণ্ডের বিধায়ক জয়রাম মাহাতোর দল ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা (জেএলকেএম)। পুরুলিয়ার ঝালদীয় কার্যালয়ে আয়োজিত রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এবার বাংলার তিনটি জেলার মোট ১১টি আসনে প্রার্থী দেবে এই টাইগার বাহিনী। এর মধ্যে পুরুলিয়ার সবকটি আসনসহ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ও পশ্চিম মেদিনীপুরের শালবনি কেন্দ্রে লড়বে তারা। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ জঙ্গলমহলের চিরাচরিত ভোটব্যাংকে বড়সড় কাটাকুটি খেলার ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচনী রণকৌশল সাজাতে ইতিমধ্য়েই ১১টি বিধানসভা কেন্দ্রের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে জেএলকেএম। দলের পশ্চিমাঞ্চলের সভাপতি গোপালচন্দ্র মাহাতো জানিয়েছেন, ঝালদার তুলিনে একটি বিশাল জনসভার প্রস্তুতি চলছে যা চলতি মাসের ২১ বা ২২ তারিখে অনুষ্ঠিত হতে পারে। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ব্লক কমিটি গঠনের পাশাপাশি নতুন দলীয় কার্যালয় খোলার কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি অধ্যুষিত এলাকায় নিজেদের ভিত শক্ত করতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে ঝাড়খণ্ডের এই রাজনৈতিক শক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *