শোক বুকে চেপে দেশের জয়ে বড় অবদান ঈশান কিষানের

শোক বুকে চেপে দেশের জয়ে বড় অবদান ঈশান কিষানের

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ফাইনালে মাত্র ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেশের জয়ে বড় ভূমিকা নেন ঈশান কিষান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। তবে এই সাফল্যের আড়ালে রয়েছে মর্মান্তিক ব্যক্তিগত শোক।

ফাইনালের দু’দিন আগে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ঈশানের তুতো বোন ও জামাইবাবু। নিদারুণ শোক বুকে চেপেই তিনি মাঠে নামেন। ঈশানের বাবা প্রণব পাণ্ডে জানান, ছেলে বাড়ি ফিরতে চাইলেও দলের প্রতি কর্তব্যের কথা ভেবে দেশকেই অগ্রাধিকার দেয়। পারিবারিক বিপর্যয়ের কারণে তাঁর বাবাও আহমেদাবাদে আসতে পারেননি।

ব্যক্তিগত শোক সত্ত্বেও গোটা টুর্নামেন্টে ঈশানের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ছিল। ৯টি ইনিংসে ৩৫.২২ গড় এবং ১৯৩.২৯ স্ট্রাইক রেটে তিনি মোট ৩১৭ রান সংগ্রহ করেন। দেশের এই বিশ্বজয়ে ঈশানের এমন অসামান্য পেশাদারিত্ব ও আত্মত্যাগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *