ইদে বিশেষ ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

ইদে বিশেষ ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

আসন্ন ইদ উপলক্ষে ভিনরাজ্যে কর্মরত মানুষদের বাড়ি ফেরার সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। যাত্রীদের ভিড় ও দুর্ভোগের কথা উল্লেখ করে বিশেষ ট্রেন চেয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি জানিয়েছেন, ইদের সময় মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরের বহু পরিযায়ী শ্রমিক পরিবারের কাছে ফেরেন। বিপুল যাত্রীর চাপ সামলাতে নিয়মিত ট্রেনগুলি যথেষ্ট নয়। তাই যাতায়াত সহজ করতে হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী অতিরিক্ত ট্রেন পরিষেবা অত্যন্ত জরুরি।

যাত্রীস্বার্থে তিনি রেলমন্ত্রীর কাছে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে শিয়ালদহ থেকে নশীপুর সেতু হয়ে এবং হাওড়া থেকে আজিমগঞ্জ-ফরাক্কা হয়ে উত্তরবঙ্গমুখী বিশেষ ট্রেন চালানো অন্যতম। এছাড়াও, খাগড়াঘাট স্টেশনে ট্রেনের অস্থায়ী স্টপেজ ও শিয়ালদহ-লালগোলা বিশেষ মেমু ট্রেন চালুর দাবি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *