মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৎপর তৃণমূল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৎপর তৃণমূল

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই প্রয়োজনীয় সই সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলতি সপ্তাহের শেষেই এই প্রস্তাব সংসদে পেশ করা হতে পারে। গত ৩ ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংসদদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এই প্রস্তাব আনতে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। সংসদে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা ৪১ জন। ফলে প্রস্তাবটি পেশ করতে ‘ইন্ডিয়া’ জোটভুক্ত বিরোধী দলগুলির সমর্থন চাইছে তারা। এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় স্তরে বিজেপি-বিরোধী দলগুলির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাইছে পশ্চিমবঙ্গের শাসকদল।

কংগ্রেসের আনা লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সম্প্রতি সমর্থন জানিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, স্পিকার ইস্যুতে কংগ্রেসকে সমর্থনের বিনিময়ে মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট প্রস্তাবে বিরোধী দলগুলির পূর্ণ সমর্থন আদায় করাই দলটির মূল কৌশল। এর ফলে জাতীয় রাজনীতিতে বিরোধী পরিসরে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *