ল্যাপটপ ও মোবাইলে চোখের ক্লান্তি? দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখার সহজ উপায়

দীর্ঘক্ষণ ল্যাপটপ ও মোবাইল ব্যবহারের ফলে চোখ শুষ্ক হওয়া এবং মাথাব্যথার মতো সমস্যা বাড়ছে। ডিজিটাল ক্লান্তি থেকে চোখ সুরক্ষিত রাখতে ‘২০-২০-২০’ নিয়ম মেনে চলা জরুরি। একটানা কাজের সময় প্রতি ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে।
চোখের পেশি শিথিল করতে স্ক্রিন থেকে ২০-২৬ ইঞ্চি দূরত্ব বজায় রাখা আবশ্যক। কাজ করার সময় সচেতনভাবে বারবার চোখের পলক ফেলতে হবে। এছাড়া ক্ষতিকর নীল আলো থেকে চোখকে বাঁচাতে ডিভাইসের ব্লু-লাইট ফিল্টার চালু রাখা বা অ্যান্টি-রিফ্লেক্টিভ চশমা ব্যবহার করা প্রয়োজন।
দৃষ্টিশক্তি সতেজ রাখতে কাজের মাঝে ছোট বিরতি এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় ভিটামিন-এ সমৃদ্ধ খাবার রাখা উচিত। তবে দীর্ঘসময় ধরে চোখে ব্যথা বা ঝাপসা দেখার মতো সমস্যা অব্যাহত থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।