এসআইআর আতঙ্কের প্রতিবাদে দিনহাটায় উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূলের গণ-অনশন

এসআইআর আতঙ্কের প্রতিবাদে দিনহাটায় উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূলের গণ-অনশন

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ও এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে কোচবিহারের দিনহাটায় গণ-অনশন করল তৃণমূল কংগ্রেস। সোমবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে এই কর্মসূচিতে অসংখ্য মানুষ অংশ নেন। বিজেপির প্ররোচনায় নির্বাচন কমিশন অমানবিক আচরণ করছে বলে অভিযোগ শাসকদলের।

অনশন মঞ্চ থেকে উদয়ন গুহ দাবি করেন, এসআইআর-এর নামে সাধারণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যার জেরে জেলায় একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রকৃত নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে এই অরাজক পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এই অনশনের আয়োজন করা হয়। মন্ত্রীর অভিযোগ, হিন্দু, রাজবংশী ও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি বহু জনপ্রতিনিধির নামও বাদ পড়ার মুখে। সাংবিধানিক অধিকার হরণের এই চেষ্টার বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *