তেলের দাম কমাতে বড় সিদ্ধান্ত ট্রাম্পের, নিষেধাজ্ঞা শিথিলের পথে আমেরিকা

তেলের দাম কমাতে বড় সিদ্ধান্ত ট্রাম্পের, নিষেধাজ্ঞা শিথিলের পথে আমেরিকা

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু দেশের ওপর আরোপিত তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে বিশ্ববাজারে তেলের দর ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলো জরুরি ভিত্তিতে মজুদ তেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ট্রাম্প প্রশাসন আশাবাদী, নিষেধাজ্ঞার এই সাময়িক শিথিলতা বাজারে তেলের সরবরাহ বাড়াবে এবং সাধারণ মানুষের ওপর চাপের মাত্রা কিছুটা কমিয়ে আনবে। পাশাপাশি, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *