‘দুঃসাহস ভালো নয়’, প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর

‘দুঃসাহস ভালো নয়’, প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, ভোটের আগে রাজ্যের প্রশাসনিক কর্তাদের অযথা ভয় দেখানো হচ্ছে।

বৈঠকে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশকে কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি কর্তব্যে গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয় কমিশন। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়। মে মাসের পর মুখ্য নির্বাচন কমিশনার নিজের পদে আদৌ থাকবেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এছাড়াও সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় অশান্তি ও প্রাণহানির ঘটনায় কমিশনের নীরবতা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়েছে, ভোটের সময় কোনও অশান্তি বা হিংসা ছড়ালে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদেরই তার সম্পূর্ণ দায় নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *