বিজেপি ক্ষমতায় এলেই সরকারি কর্মীদের সব বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

বিজেপি ক্ষমতায় এলেই সরকারি কর্মীদের সব বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর

রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে সরকারি কর্মচারী ও শিক্ষকদের যাবতীয় বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া হবে। সোমবার হলদিবাড়ির জনসভা থেকে এই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বকেয়া সুবিধা প্রদানের পাশাপাশি নতুন সরকার গঠনের পর অষ্টম বেতন কমিশন তৈরির প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

বিরোধী দলনেতার এই ঘোষণাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। সরকারি কর্মীদের দাবিদাওয়া পূরণের বিষয়টি বিজেপির ইস্তাহারে গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। নির্বাচনের আগে ডিএ সংক্রান্ত এই প্রতিশ্রুতি রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়ে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *