১০ লক্ষ ভোটারের সমস্যা সমাধানে কমিশনের ভুলেই বিপাকে বিচার বিভাগ জানাল সুপ্রিম কোর্ট

নির্বাচন কমিশনের গাফিলতি এবং যান্ত্রিক ত্রুটির জেরে বিচার বিভাগকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে কড়া পর্যবেক্ষণ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, কমিশনের কিছু ভুলের মাশুল গুনতে হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকদের। এই পরিস্থিতিতে বিচার বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও বার্তা দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, এ পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকরা ১০ লক্ষেরও বেশি ভোটার সংক্রান্ত জটিলতা বা ‘অ্যাডজুডিকেশন’ সমস্যার সমাধান করেছেন। বিপুল পরিমাণ এই কাজের চাপ সামলাতে গিয়ে আধিকারিকরা হিমশিম খাচ্ছেন। মূলত নির্বাচন কমিশনের কিছু অভ্যন্তরীণ ত্রুটি ও ভোটার তালিকার অসংগতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। বিচার ব্যবস্থার ওপর এই বাড়তি চাপ কমানোর বিষয়েও ইঙ্গিত দিয়েছে আদালত।