সিপিএম এবার মাম্মুট্টির পিছনে পড়েছে? বেগতিক দেখে ক্ষমা চাইলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
March 10, 20265:33 pm

কেরলের সুপারস্টার অভিনেতা মাম্মুট্টির (Mammootty) বিরুদ্ধে সিপিএমের (CPM) একাংশ ক্যাডার ও সমর্থক এবার এমনই নক্কারজনক সমালোচনায় নেমেছেন যে শেষমেশ জল ঢালতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan)। বাংলার মতই সিপিএমের হাজার হাজার সমর্থক এখন সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়।