ইরানে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিবের

ইরানে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিবের

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান দশম দিনে পা রাখল। এই পরিস্থিতিতে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবারই ইরানের অভ্যন্তরে এযাবৎকালের বৃহত্তম হামলা চালাতে চলেছে আমেরিকা। আরও নিখুঁত গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক বোমারু বিমানের সাহায্যে এই অভিযান চালানো হবে। গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা হ্রাস পাওয়াকে ওয়াশিংটন নিজেদের সাফল্য হিসেবে দেখছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে যুদ্ধ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার তিনি প্রথমে অভিযান সফল এবং যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করলেও, পরবর্তী সময়ে জানান যে আমেরিকা এখনও জয়ী হয়নি। ট্রাম্পের এই পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হলেও, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন সেনা এখন আরও বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

বর্তমানে ইরান ও ইজরায়েল-আমেরিকা জোটের মধ্যেকার এই লড়াইয়ে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইজরায়েলি হামলায় ইরানের একাধিক নিরাপত্তা দপ্তর ও মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ। বিশ্ব অর্থনীতিতে এই সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *