কৃষকের মেয়ের বিয়েতে পাত পেড়ে ভোজ খেলেন রাহুল গান্ধী মদিনা গ্রামে হুলুস্থুল

কৃষকের মেয়ের বিয়েতে পাত পেড়ে ভোজ খেলেন রাহুল গান্ধী মদিনা গ্রামে হুলুস্থুল

সোনিপত জেলার গোহানা এলাকার মদিনা গ্রামে এক ক্ষুদ্র কৃষকের মেয়ের বিয়েতে আচমকা হাজির হয়ে সবাইকে চমকে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কৃষকদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা কংগ্রেসের এই শীর্ষ নেতা এদিন কেবল বিয়েবাড়িতে উপস্থিতই হননি, বরং কনেকে আশীর্বাদ করে পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঐতিহ্যবাহী খাবারের স্বাদও গ্রহণ করেন।

মদিনা গ্রামের কৃষক সঞ্জয় মালিকের মেয়ে তন্নু মালিকের বিয়েতে রাহুলের এই সফর ছিল পূর্বপরিকল্পিত কিন্তু গ্রামবাসীর কাছে তা ছিল এক বড় চমক। সঞ্জয় মালিক ও তাঁর ভাই বলজিৎ মালিক আগেই দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাহুল এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে গ্রামে পৌঁছান। সেখানে তিনি ঘণ্টাখানেকের বেশি সময় কাটান এবং অত্যন্ত ঘরোয়া মেজাজে পরিবারের সবার সঙ্গে কথা বলেন।

বিয়েবাড়ির আমেজ আরও বাড়িয়ে দিয়ে রাহুল গান্ধী সেখানে চুরমা, জিলাপি, লাড্ডু এবং মিসি রুটি-সবজির মতো ঐতিহ্যবাহী পদ দিয়ে তৃপ্তিভরে ভোজ সারেন। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রোহতকের সাংসদ দীপেন্দ্র সিং হুডা। রাহুল গান্ধী জানান, সংসদের অধিবেশন চলাকালীন সময় বের করে একজন ক্ষুদ্র কৃষকের মেয়ের বিয়েতে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। সাধারণ এক কৃষক পরিবারে দেশের এত বড় মাপের নেতার উপস্থিতিতে আপ্লুত মদিনা গ্রামের বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *