সঙ্কট মেটাতে কেন্দ্রের বড় পদক্ষেপ এলপিজি সরবরাহে আসছে আমূল পরিবর্তন
March 11, 20267:37 am

এলপিজি সরবরাহ ব্যবস্থার জটিলতা কাটাতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টরদের নিয়ে গঠিত এই কমিটি বর্তমান সমস্যাগুলো খতিয়ে দেখবে। সরকারের লক্ষ্য হলো বাণিজ্যিক এলপিজি সরবরাহ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের চাহিদা পূরণ নিশ্চিত করা।
ইতিমধ্যেই অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থায় পুনর্বিন্যাস ঘটানোর ফলে ঘরোয়া এলপিজি উৎপাদন প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের তেল শোধনাগারগুলো তাদের পূর্ণ ক্ষমতায় কাজ করছে। তবে পরিশোধিত তেল রফতানি বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।