গরমের ছুটিতে রেলযাত্রীদের স্বস্তি দিয়ে শিয়ালদহ গেদে শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন

গরমের ছুটিতে রেলযাত্রীদের স্বস্তি দিয়ে শিয়ালদহ গেদে শাখায় একগুচ্ছ নতুন লোকাল ট্রেন

শিয়ালদহ উত্তর শহরতলি ও নদিয়ার রেলযাত্রীদের জন্য খুশির খবর। গরমের শুরুতেই যাত্রী ভোগান্তি কমাতে এবং যাতায়াত আরও আরামদায়ক করতে শিয়ালদহ-রানাঘাট-গেদে এবং গেদে-মাঝেরহাট শাখায় একাধিক নতুন ও বর্ধিত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৬ মার্চ, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবাগুলি চালু হতে চলেছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিশেষ উদ্যোগে এই পরিষেবা শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ১৫ বা ১৬ মার্চ রানাঘাট স্টেশন থেকে সাংসদ ও শিয়ালদহ ডিআরএম-এর উপস্থিতিতে এই ট্রেনগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। নতুন সময়সূচি অনুযায়ী, বেশ কিছু ট্রেনের গন্তব্য বাড়ানো হয়েছে এবং সময় পরিবর্তন করা হয়েছে।

এক নজরে নতুন ট্রেনের সময়সূচি ও রুট:

  • ৩১৯৩১ আপ (শিয়ালদহ-গেদে স্পেশাল): শিয়ালদহ থেকে সকাল ০৯:২৮ মিনিটে ছেড়ে গেদে পৌঁছাবে দুপুর ১২:০৭ মিনিটে।
  • ৩১৯৩০ ডাউন (গেদে-শিয়ালদহ স্পেশাল): গেদে থেকে সকাল ০৮:২৬ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে।
  • ৩১৯৩৩ আপ (শিয়ালদহ-গেদে স্পেশাল): শিয়ালদহ থেকে বিকাল ১৬:৫০ মিনিটে ছেড়ে গেদে পৌঁছাবে রাত ১৯:৩৮ মিনিটে।
  • ৩০১৪৪ ডাউন (গেদে-মাঝেরহাট স্পেশাল): গেদে থেকে বিকাল ১৬:১৫ মিনিটে ছেড়ে মাঝেরহাট পৌঁছাবে রাত ১৯:২৮ মিনিটে।

এছাড়া গেদে থেকে রানাঘাট পর্যন্ত আরও দুটি নতুন ডাউন লোকাল ট্রেন চালানো হবে। একটি দুপুর ১৩:০০ টায় ছেড়ে রানাঘাট পৌঁছাবে ১৩:৫৫ মিনিটে এবং অন্যটি রাত ২০:২৫ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছাবে ২১:২১ মিনিটে। যাত্রী সুবিধার্থে ৩১২২৭ আপ এবং ৩১৪৩১ আপ লোকাল দুটির গন্তব্য গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের সময়েও সামান্য পরিবর্তন আনা হয়েছে, যা এখন থেকে বিকাল ১৬:৩০ মিনিটে শিয়ালদহ ছাড়বে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই ট্রেনগুলি পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হলেও যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *