বিপজ্জনক হচ্ছে আকাশপথ বছরের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ

বিপজ্জনক হচ্ছে আকাশপথ বছরের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে চরম অনিশ্চয়তার জেরে বড় সিদ্ধান্ত নিল ব্রিটেনের শীর্ষ বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ইরানের অতর্কিত হামলা ও আঞ্চলিক অস্থিরতার কারণে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দোহা, আবুধাবি এবং দুবাইসহ মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তাদের সমস্ত উড়ান পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ এয়ারওয়েজের সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক বিমান চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মূলত ওই অঞ্চলের দীর্ঘস্থায়ী নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই এই দীর্ঘমেয়াদি স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আবুধাবির পাশাপাশি জর্ডানের আম্মান, বাহরাইনের মানামা, কাতারের দোহা, দুবাই এবং ইজরায়েলের তেল আভিভে যাতায়াতকারী সমস্ত ফ্লাইট আপাতত এই মাসের শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, আকাশপথের বর্তমান পরিস্থিতিতে এই শহরগুলোতে বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না। মধ্যপ্রাচ্যে নিজেদের উড়ান সূচি উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এই ব্রিটিশ সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *