দিনে কয় কাপ কফি খাচ্ছেন? শরীরের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
March 11, 20268:24 am

সকালের ক্লান্তি কাটাতে বা আড্ডার সঙ্গী হিসেবে কফি অনেকেরই প্রিয় পানীয়। তবে পরিমিত কফি শরীরের জন্য উপকারী হলেও এর মাত্রাতিরিক্ত সেবন ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ক্যাফেইন শরীরে প্রবেশ করলে অনিদ্রা, দুশ্চিন্তা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া খালি পেটে ঘনঘন কফি পানে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে বদহজম ও গ্যাসের সমস্যা প্রকট হতে পারে।
দীর্ঘমেয়াদী অভ্যাসে অতিরিক্ত ক্যাফেইন ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, যা হাড়ের ক্ষয় ও অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্তদের জন্য এই অভ্যাস আরও বিপজ্জনক হতে পারে। তাই সুস্থ থাকতে কফি পানের ক্ষেত্রে সংযত হওয়া জরুরি।