পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় ভারতে গ্যাস আমদানিতে টান পড়েছে। এই পরিস্থিতিতে দেশের গৃহস্থালির রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এলপিজি সিলিন্ডার, সিএনজি এবং পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসকে (পিএনজি) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমদানিকৃত গ্যাসের প্রায় ৩০ শতাংশ সরবরাহ ব্যাহত হওয়ায় জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

নতুন এই বণ্টন ব্যবস্থায় রান্নার গ্যাসের চাহিদা শতভাগ মেটানোর লক্ষ্য রাখা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারকারী ও সার কারখানাগুলোর জন্য গ্যাসের বরাদ্দ কিছুটা কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এমনকি প্রয়োজনে তেল শোধনাগারগুলিকে পেট্রোকেমিক্যাল উৎপাদন স্থগিত রেখে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘গেল’-কে এই নতুন অগ্রাধিকার তালিকা অনুযায়ী গ্যাস সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *