বিপর্যয়ের জেরে ইন্ডিগোর সিইও-র পদত্যাগ, কর্মীদের আশ্বস্ত করলেন রাহুল ভাটিয়া

বিপর্যয়ের জেরে ইন্ডিগোর সিইও-র পদত্যাগ, কর্মীদের আশ্বস্ত করলেন রাহুল ভাটিয়া

গত ডিসেম্বরে বিমান পরিষেবা বিপর্যয়ের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স। উড়ান বাতিল ও যাত্রী ভোগান্তির জেরে সংস্থার ভাবমূর্তি সংকটে পড়ায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র কড়া পদক্ষেপ হিসেবে ইন্ডিগোর দৈনিক উড়ান সংখ্যা ১০ শতাংশ কমিয়ে দিয়েছিল।

এই টালমাটাল পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এগিয়ে এসেছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া। কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি বিশেষ ইমেলে তিনি সংকটের সময় ফ্রন্টলাইন কর্মীদের ধৈর্য ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাহুল ভাটিয়া তাঁর বার্তার শেষে জনপ্রিয় সিনেমার সংলাপ ‘ম্যায় হুঁ না’ উল্লেখ করে সকলকে আশ্বস্ত করেছেন। দেশের অভ্যন্তরীন বিমান পরিষেবার ৬৫ শতাংশ নিয়ন্ত্রণকারী এই সংস্থার গ্রাহকদের আস্থা ফেরাতে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ম্যানেজিং ডিরেক্টরের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *