প্রতিবেশী দেশগুলির বিনিয়োগে বড় ছাড় দিতে চলেছে ভারত সরকার

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চিন সহ ভারতের স্থল সীমান্ত সংলগ্ন দেশগুলির জন্য বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই (FDI) নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের প্রেস নোট ৩-এ সংশোধনী এনে এই নিয়ম শিথিল করা হয়েছে। এর আগে গালওয়ান উপত্যকা সংঘর্ষের পরবর্তী সময়ে এই দেশগুলি থেকে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগ প্রক্রিয়া কিছুটা সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, দেশের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেউলিয়া আইন এবং কো ম্পা নি আইনের বিভিন্ন সংশোধনীতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মূলত দেউলিয়া প্রক্রিয়া দ্রুততর করা এবং আবেদনের সময়সীমা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের আওতায় থাকা এই দুই আইনের সংশোধন ভারতীয় ব্যবসায়িক পরিকাঠামোকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।