আমেরিকায় ৩০০ বিলিয়ন ডলারের তেল শোধনাগার গড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স, ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

আমেরিকায় ৩০০ বিলিয়ন ডলারের তেল শোধনাগার গড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স, ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

আমেরিকার টেক্সাসে বিশালাকার তেল শোধনাগার তৈরি করতে চলেছে ভারতীয় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ এই বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। টেক্সাসের ব্রাউনসভিলে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই শোধনাগারটি নির্মিত হবে বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট প্রকল্পে প্রায় ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার মাটিতে রিলায়েন্সের এই বিশাল পদক্ষেপে তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পে বড় ধরনের কর্মসংস্থান এবং আর্থিক উন্নতির সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। এই মেগা প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *