কলকাতায় ফের বিপাকে নিত্যযাত্রীরা, অটোর গ্যাসের দামে বড়ো ধাক্কা
March 11, 20269:25 am

পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব সরাসরি পড়ল কলকাতার জ্বালানি বাজারে। এবার অটোয় ব্যবহৃত এলপিজির দাম এক লাফে লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে শহরে অটোর গ্যাসের নতুন দর দাঁড়িয়েছে ৬২.৬৮ টাকা। লাগাতার জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বড়সড় টান ফেলছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
কেবল অটো নয়, সম্প্রতি গৃহস্থের রান্নার গ্যাসের দামও সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকায় পৌঁছেছে। সেই সঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে জ্বালানি সঙ্কটের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।