‘আপনার সঙ্গে অবিচার হয়েছে, বাংলায় ফিরে আসুন’, আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর আবেগপ্রবণ মমতা

‘আপনার সঙ্গে অবিচার হয়েছে, বাংলায় ফিরে আসুন’, আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর আবেগপ্রবণ মমতা

ধর্মতলার ধর্না কর্মসূচি প্রত্যাহারের পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল। এদিন বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, লোকসভা নির্বাচনের আগে আনন্দ বোসের সঙ্গে অবিচার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “উনি কাল চলে যাচ্ছেন। দীর্ঘ দিন ওনার সঙ্গে কাজ করেছি। বাংলার শিষ্টাচার মেনে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করছি। নির্বাচনের আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অন্যায় এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি ওনাকে মনের কথা বলে এসেছি। ওনাকে জানিয়েছি, আপনি বাংলাকে এত ভালো বোঝেন, তাই দয়া করে বাংলায় ফিরে আসুন।”

প্রাক্তন রাজ্যপালের আবাসন ও যাতায়াত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওনার বাগডোগরা যাওয়ার কথা ছিল এবং রাজ্য সরকার সেই ব্যবস্থাও করেছিল। কিন্তু হঠাৎ দিল্লি যাওয়ার নির্দেশ আসায় পরিকল্পনা বদলাতে হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, “উনি হোটেলে থাকতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনাকে আমাদের সরকারি অতিথি হিসেবে থাকার অনুরোধ জানাই। ডিপ্লম্যাটদের জন্য আমাদের যে সুব্যবস্থা রয়েছে, সেখানেই উনি থাকছেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *