পুত্রবধূ নন যেন হারিয়ে যাওয়া সন্তান সুপ্রিয়া পাঠকের মুখে মীরা রাজপুতের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

পুত্রবধূ নন যেন হারিয়ে যাওয়া সন্তান সুপ্রিয়া পাঠকের মুখে মীরা রাজপুতের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

বলিউড অভিনেতা শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের দাম্পত্য জীবন এক দশক পেরিয়ে গেলেও তাঁদের পারিবারিক রসায়ন আজও অনুরাগীদের কাছে চর্চার বিষয়। বিশেষ করে শাহিদের সৎ মা, প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের সঙ্গে মীরার সম্পর্ক ঠিক কেমন, তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহল মিটিয়ে মীরাকে নিয়ে আবেগঘন মন্তব্য করলেন সুপ্রিয়া।

দিল্লির মেয়ে মীরা যখন মাত্র ২০ বছর বয়সে কাপুর পরিবারের পুত্রবধূ হয়ে আসেন, তখন থেকেই তিনি সবার মন জয় করে নিয়েছেন। সুপ্রিয়া পাঠকের মতে, মীরাকে তাঁর কখনওই বাইরের কেউ মনে হয়নি। সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্নেহভরে জানান, মীরা ভেতর এবং বাইরে থেকে এতটাই সুন্দর একজন মানুষ যে তাঁকে পরিবারের অবিচ্ছেদ্য অংশ মনে হয়। সুপ্রিয়া হাসি মুখে বলেন, আমি অনেক সময় মজা করে ওকে বলি যে তুমি হলে আমাদের সেই হারিয়ে যাওয়া সন্তান, যে আবার আমাদের কাছে ফিরে এসেছে।

মীরাকে কেবল ‘পুত্রবধূ’ হিসেবে সীমাবদ্ধ রাখতে রাজি নন সুপ্রিয়া। তিনি স্পষ্ট জানান, মীরা তাঁর কাছে অত্যন্ত আপন একজন মানুষ। নিজের সন্তান সানা ও রুহানের মতোই তিনি মীরাকেও দেখেন। সন্তানদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পছন্দ করা এই অভিনেত্রী জানান, নাতি-নাতনি মিশা ও জৈনকে ঘিরে এখন তাঁর পৃথিবী আবর্তিত হয়। মিশাও তার ঠাকুমার সঙ্গে মনের সব কথা ভাগ করে নিতে ভালোবাসে। শাহিদ-মীরার সাজানো সংসারে সুপ্রিয়া পাঠকের এই মাতৃত্বসুলভ আচরণ নেটিজেনদের হৃদয় জয় করে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *