বিবাহবিচ্ছেদ বিতর্কে নতুন ঝড়, নিজের দলেই প্রশ্নের মুখে বিজয়
March 11, 202610:28 am
অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থলপতির ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক আরও ঘনীভূত। স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও জোর জল্পনা চলছে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই বিতর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে।
এই পরিস্থিতিতেই বিজয়কে প্রকাশ্যে প্রশ্ন করলেন তাঁরই রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের কর্মী রঞ্জনা নাচিয়ার। তাঁর বক্তব্য, রাজনীতিতে প্রতিশ্রুতি দেওয়ার আগে পরিবারের প্রতি শ্রদ্ধা দেখানো জরুরি। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে নারীদের প্রতি আরও সংবেদনশীল আচরণ প্রত্যাশিত বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল বিজয়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।