ব্রিগেড সভার পরই ভোটের দামামা? বড় ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্রিগেড সভার পরই ভোটের দামামা? বড় ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। মঙ্গলবার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার পরই সম্ভবত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ব্রিগেডের পর ভোট ঘোষণা হলেও চিন্তার কোনো কারণ নেই। তার এই বক্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শুনানির প্রসঙ্গ তুলে তিনি জানান, আগামী ২৫ তারিখ পরবর্তী শুনানি রয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ ১৫ বা ১৬ মার্চ ঘোষণা হলেও তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি। ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই কি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *