জ্বালানি সংকট ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-ভারত ফোনালাপ

জ্বালানি সংকট ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-ভারত ফোনালাপ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর দুই নেতার মধ্যে এটি তৃতীয় দফার আলাপচারিতা।

ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও হরমুজ প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইরান জানিয়েছে, তারা নিরাপদ নৌ চলাচলের পক্ষে থাকলেও মার্কিন আগ্রাসনের কারণে তা ব্যাহত হচ্ছে। অন্যদিকে, যুদ্ধের প্রভাবে ভারতের জ্বালানি সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারত প্রয়োজনে নৌসেনার সহায়তা নিয়ে আটকে পড়া জাহাজগুলি উদ্ধারের পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী জয়শংকর জানিয়েছেন, যুদ্ধকবলিত অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে দুই দেশ নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলছে। সরবরাহ শৃঙ্খল বজায় রাখাই এখন দিল্লির প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *