রাজ্যে আবহাওয়া বদলের বড় খবর বৃষ্টির মেঘ কাটলেই দক্ষিণবঙ্গে চরচর করে বাড়বে তাপমাত্রা

রাজ্যে আবহাওয়া বদলের বড় খবর বৃষ্টির মেঘ কাটলেই দক্ষিণবঙ্গে চরচর করে বাড়বে তাপমাত্রা

রাজ্যজুড়ে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ঠান্ডার আমেজ ফেরার কোনো লক্ষণ নেই, উল্টে বৃষ্টির রেশ কাটলেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা সহ বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিসের মতে, আগামী চার দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও এরপর থেকে সর্বোচ্চ পারদ ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে বৃষ্টির পর দক্ষিণবঙ্গে গুমোট গরম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *