হঠাৎ অচল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম! বিপাকে পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী

হঠাৎ অচল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম! বিপাকে পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী

বুধবার সকাল থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কারিগরি ত্রুটির কারণে হুট করেই অ্যাপটির পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার ব্যবহারকারী। অনলাইন পরিষেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই এক হাজার একশরও বেশি গ্রাহক তাদের ফিড লোড না হওয়া এবং অ্যাকাউন্ট লগ-ইন করতে না পারার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন।

বিশেষ করে ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে, অ্যাপটি খুলতে গেলে স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে অথবা বারবার ‘এরর’ মেসেজ দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে স্টোরি আপলোড বা অন্যদের স্টোরি দেখার ফিচারটিও কাজ করছে না। মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিভ্রাটের বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট কারণ বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে কারিগরি দল দ্রুত এই সমস্যা সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *