এলপিজি সংকটে ট্রেনের যাত্রীদের খাবার নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা রেলের

এলপিজি সংকটে ট্রেনের যাত্রীদের খাবার নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা রেলের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ গৃহস্থালি এবং পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ট্রেনের যাত্রীদের খাবার সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতীয় রেল বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

রেল সূত্রের খবর অনুযায়ী, এলপিজি সরবরাহের ঘাটতি মেটাতে মাইক্রোওয়েভ এবং ইন্ডাকশনের মতো বিকল্প পদ্ধতিতে রান্নার পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজনে চলন্ত ট্রেনে রান্না বন্ধ রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে খাবার তোলা হবে। পাশাপাশি ট্রেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ‘রেডি টু ইট’ বা তাৎক্ষণিক খাবার মজুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি করেছে। এছাড়া কাতার বা সৌদির বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ে থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের দাবি, বাণিজ্যিক ব্যবহার কমিয়ে সাধারণ মানুষের ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার পাশাপাশি রেল পরিষেবা সচল রাখাই এখন মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *