মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত, কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত, কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেরলের এরনাকুলামে একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার যখন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট, তখন কংগ্রেস এই স্পর্শকাতর ইস্যু নিয়ে হীন রাজনীতি করছে। প্রধানমন্ত্রীর দাবি, তাঁকে এবং সরকারকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

মোদী তীব্র সমালোচনা করে বলেন, বিদেশে বিপদগ্রস্ত ভারতীয়দের নিয়ে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে। তাঁর অভিযোগ, পরিস্থিতিকে আরও জটিল করে তুলে রাজনৈতিক ফায়দা নেওয়াই বিরোধীদের মূল লক্ষ্য। সংকটের সময়েও কংগ্রেস নেতারা মিথ্যে প্রচারের মাধ্যমে জনমানসে বিভ্রান্তি ছড়াতে চাইছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের ‘আত্মনির্ভর’ হওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকার। দেশের মানুষের সুরক্ষায় কোনো আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *