গ্যাসের কালোবাজারি রুখতে কড়া রাজ্য, মজুতদারদের থেকে বাজেয়াপ্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

গ্যাসের কালোবাজারি রুখতে কড়া রাজ্য, মজুতদারদের থেকে বাজেয়াপ্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের আবহে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কৃত্রিম সংকট তৈরি করতে যারা অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত করছেন, প্রয়োজনে তাঁদের কাছ থেকে তা বাজেয়াপ্ত করবে সরকার। এই বিষয়ে নজরদারি চালাতে ইতিমধ্য়েই সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রের দূরদর্শিতার অভাব এবং এলপিজি বুকিং সংক্রান্ত কড়াকড়ির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের জেরে রাজ্যের সাধারণ মানুষের ভোগান্তি ও পরিবহণ খরচ বৃদ্ধি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাজ্যে গ্যাসের মজুত নিশ্চিত করতে আজই গ্যাস ডিলারদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষকে স্বস্তি দিতে বৃহস্পতিবার ফের একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং কালোবাজারি রুখতে নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হতে পারে। রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে, এই দুঃসময়ে মুনাফা লোটার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং জনস্বার্থে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *