কাশীপুর থেকে সাঁতরাগাছি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকেই চালু নতুন বাস পরিষেবা

কাশীপুর থেকে সাঁতরাগাছি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকেই চালু নতুন বাস পরিষেবা

কাশীপুর-ঘোষবাগান এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পরিবহণ সমস্যার সমাধানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন সরকারি বাসরুট এস-৬৯ (S-69)। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ এবং কাউন্সিলর সুমন সিংয়ের উদ্যোগে এই পরিষেবা চালু হচ্ছে। নতুন টালা ব্রিজ তৈরির পর বাস ধরার ক্ষেত্রে স্থানীয়রা যে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন, এই পদক্ষেপের ফলে তার অবসান ঘটতে চলেছে।

নতুন এই রুটটি বরমবাবা মন্দির থেকে যাত্রা শুরু করে টালা ব্রিজ, শ্যামবাজার, মানিকতলা এবং রাজাবাজার হয়ে এনআরএস হাসপাতাল পৌঁছাবে। সেখান থেকে রবীন্দ্র সদন ও টোল প্লাজা হয়ে বাসটি সরাসরি সাঁতরাগাছি স্টেশনে যাবে। প্রাথমিকভাবে চারটি বাস নিয়ে এই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। এর ফলে অফিসযাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়াদের যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হবে।

বিধায়ক অতীন ঘোষ জানান, নতুন ব্রিজে বাসস্ট্যান্ড না থাকায় বিকল্প হিসেবে এই রুটটি পরিকল্পনা করা হয়েছে। প্রায় দেড় বছরের প্রচেষ্টায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হলো। কাউন্সিলর সুমন সিংয়ের মতে, এই এলাকায় বসবাসকারী প্রায় ৬০ হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই নতুন পরিষেবা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *