মধুবালার বায়োপিক, কাস্টিং নিয়ে তুঙ্গে জল্পনা

মধুবালার বায়োপিক, কাস্টিং নিয়ে তুঙ্গে জল্পনা

কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক ঘিরে বলিপাড়ায় জল্পনা এখন তুঙ্গে। পরিচালক সঞ্জয়লীলা ভনসালির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণের খবর সামনে আসতেই দর্শকমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে রূপালি পর্দায় পর্দার কালজয়ী এই অভিনেত্রীর চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা।

প্রাথমিক পর্যায়ে বিভিন্ন প্রতিবেদনে কিয়ারা আদবানির নাম শোনা গেলেও পরবর্তীতে নতুন প্রজন্মের অভিনেত্রী অনিত পাড্ডার নাম উঠে আসে। তবে সম্প্রতি ইন্ডাস্ট্রির একটি নির্ভরযোগ্য সূত্র অনিত পাড্ডার অভিনয়ের খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিয়েছে। ওই সূত্রের দাবি, অনিত বর্তমানে এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত নন।

মাধুবালার মতো আইকনিক ব্যক্তিত্বকে বড় পর্দায় ফুটিয়ে তোলা নির্মাতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বর্তমানে কাস্টিং সংক্রান্ত অধিকাংশ খবরই অনুমানের ওপর ভিত্তি করে ছড়াচ্ছে বলে জানা গেছে। ফলে এই কাঙ্ক্ষিত বায়োপিকের প্রধান চরিত্রে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *