বাংলায় কংগ্রেসের ১০০ প্রার্থীর প্রথম তালিকা শীঘ্রই, নজরে অধীর-মৌসম-শুভঙ্কর

বাংলায় কংগ্রেসের ১০০ প্রার্থীর প্রথম তালিকা শীঘ্রই, নজরে অধীর-মৌসম-শুভঙ্কর

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত প্রদেশ কংগ্রেস। এআইসিসি সূত্রে খবর, প্রথম দফায় রাজ্যের ১০০টি আসনের জন্য প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে দল। প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই এই তালিকা জনসমক্ষে আনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি প্রদেশ নির্বাচন কমিটি ও স্ক্রিনিং কমিটির বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীও। জানা গেছে, মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য প্রার্থীদের তালিকা তিনি নিজেই কেন্দ্রীয় পর্যবেক্ষকের হাতে তুলে দিয়েছেন। জল্পনা রয়েছে, প্রথম দফার এই তালিকায় ‘হেভিওয়েট’ প্রার্থীদের নাম থাকতে পারে। মালদহ, মুর্শিদাবাদ ও হুগলির মতো জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।

তালিকায় অধীর চৌধুরী, মৌসম নুর এবং তাঁর পরিবারের সদস্যদের নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, ২০ বছর পর একা লড়ার চ্যালেঞ্জ নিয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, ২৯৪টি আসনেই দল নতুন আশা নিয়ে প্রার্থী দিচ্ছে। হার-জিত যাই হোক, সব দায়ভার নিজের কাঁধে নিয়েই প্রতিটি প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী ময়দানে লড়াই করবেন। ইতিমধ্যে জেলাওয়ারি পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *