আপত্তি অন্য ধর্মের প্রেমিকে, কেরলে চারহাত এক হলো মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসার

আপত্তি অন্য ধর্মের প্রেমিকে, কেরলে চারহাত এক হলো মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসার

মহাকুম্ভের মাধ্যমে রাতারাতি প্রচারের আলোয় আসা মোনালিসা ভোঁসলে শেষমেশ তাঁর প্রেমিক ফরমান খানের সঙ্গেই পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। পরিবারের তীব্র বিরোধিতা সত্ত্বেও বুধবার তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির হয়ে নিজের অধিকারের লড়াই লড়েন এই তরুণী। মোনালিসার অভিযোগ ছিল, ভিনধর্মে প্রেমের কারণে তাঁর পরিবার তাঁকে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। এমনকি কেরল থেকে তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়, যা তিনি সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করেন।

থানায় পুলিশের হস্তক্ষেপে বিষয়টি আইনি মোড় নেয়। পুলিশ মোনালিসার বাবা বিজয় সিং ভোঁসলেকে স্পষ্ট জানিয়ে দেয় যে, মোনালিসা সাবালিকা হওয়ায় নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ আইনি অধিকার তাঁর রয়েছে। এই দম্পতি জানান, সামাজিক ও ধর্মীয় চাপমুক্ত হয়ে শান্তিতে বসবাসের জন্য কেরলই তাঁদের কাছে সবথেকে নিরাপদ স্থান। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সম্পর্কের প্রতি অবিচল থেকে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন।

অবশেষে স্থানীয় বাম প্রশাসনের সক্রিয় সহযোগিতায় মোনালিসা ও ফরমানের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে মোনালিসা একটি মালয়ালম ছবির শুটিংয়ের জন্য কেরলে অবস্থান করছেন এবং সেখানেই তাঁদের এই প্রেমকাহিনী পরিণতির রূপ পেল। মহাকুম্ভে পাথর বিক্রি করা থেকে রূপোলি জগতের সফর এবং এরপর এই নাটকীয় বিয়ে— মোনালিসার জীবনের এই নতুন অধ্যায় এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *